Ace Reliable
প্রযুক্তিতে নির্ভরযোগ্যতা মানে কী?
যেকোনো প্রতিষ্ঠানের জন্য সফটওয়ারের স্থায়িত্ব, ডেটা সুরক্ষা এবং সরবরাহের সময় নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ACE Apps-এর কাছে নির্ভরযোগ্যতা মানে শুধু একটি প্রতিশ্রুতি নয়; বরং প্রতিটি প্রকল্পের ধাপে ধাপে যাচাইযোগ্য মান ও নিয়মানুবর্তিতা মেনে চলা।
২০০৯ সাল থেকে আমরা দেশি ও আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য এন্টারপ্রাইজ সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন, ক্লাউড অবকাঠামো এবং ডিজিটাল রূপান্তর সেবা প্রদান করে আসছি।
- ✓ ডেডিকেটেড টিম – প্রতিটি প্রকল্পের জন্য অভিজ্ঞ ডেভেলপার, ডিজাইনার ও প্রজেক্ট ম্যানেজার থাকেন।
- ✓ নিরাপদ ডেটা – এনক্রিপশন, ব্যাকআপ ও অ্যাক্সেস কন্ট্রোল সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
- ✓ দীর্ঘমেয়াদী সাপোর্ট – প্রকল্প শেষ হওয়ার পরেও আমরা ক্লায়েন্টের পাশে থাকি।
Why Ace Reliable
নির্ভরযোগ্যতার চারটি স্তম্ভ
ACE Apps-এর কাজের ভিত্তি দাঁড়িয়ে আছে এই চারটি গুরুত্বপূর্ণ নীতির উপর, যা আমাদের ক্লায়েন্টদের দীর্ঘমেয়াদী আস্থার উৎস।
গুণগত মান
প্রতিটি কোড রিভিউ, অটোমেটেড টেস্ট এবং ইউজার এক্সপেরিয়েন্স আমরা আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করি।
নিরাপত্তা ও কমপ্লায়েন্স
ক্লাউড, ডেটাবেস ও সার্ভারে সর্বোচ্চ এনক্রিপশন এবং অ্যাক্সেস কন্ট্রোল নিশ্চিত করা হয়।
সময়মতো ডেলিভারি
প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম স্বচ্ছ মাইলফলক ও রেগুলার রিপোর্টিংয়ের মাধ্যমে সময়সীমা রক্ষা করে।
গ্রাহক সাপোর্ট
প্রকল্প হস্তান্তরের পরেও রক্ষণাবেক্ষণ, কনসালটিং ও টেকনিক্যাল সাপোর্ট সেবা দেওয়া হয়।
Compliance
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও নিবন্ধন
ACE Apps Limited বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় নিবন্ধিত। আমাদের সকল নথি যাচাইযোগ্য এবং প্রয়োজন হলে ক্লায়েন্টের সাথে শেয়ার করা হয়।
FAQ